হাতিয়ারঅন্যান্য ভাষাসমূহ
|
রাশিয়া
রাশিয়া (রুশ ভাষায়: Россия রসিয়া আ-ধ্ব-ব: [rʌ'sʲi.jə]) পূর্ব ইউরোপ ও উত্তর এশিয়া জুড়ে বিস্তৃত বিশ্বের বৃহত্তম দেশ। রাশিয়ার আয়তন দ্বিতীয় বৃহত্তম দেশ কানাডার আয়তনের প্রায় দ্বিগুণ। দেশটির সরকারী নাম রুশ ফেডারেশন (রুশ: Российская Федерация রসিস্কায়া ফিদিরাৎসিয়া আইপিএ: rʌ'sʲi.skə.jə fʲɪ.dʲɪ'ra.ʦɪ.jə)। রাশিয়া রাশিয়ার মত এত বেশি খনিজ সম্পদ বিশ্বের অন্য কোন দেশের নেই। রাশিয়ার চার-পঞ্চমাংশ জনগণ এর পূর্ব ইউরোপীয় অংশে, উরাল পর্বতমাল পশ্চিমে, বাস করেন। ২০০৩ সালে দেশটির জনসংখ্যা ছিল ১৪ কোটি ৪৫ লক্ষের কিছু বেশি। রাশিয়ার রাজধানী মস্কো দেশটির প্রশাসনিক, বাণিজ্যিক, শিল্প ও সাংস্কৃতিক কেন্দ্র। রাশিয়া বর্তমানে একটি গণতান্ত্রিক রাষ্ট্র। দেশটিতে সরাসরি ভোটের মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচন করা হয়। দেশের বেশিরভাগ জনগণ রুশ ভাষায় কথা বলে। দেশটির রাজধানী মস্কো। দেশের দ্বিতীয় বৃহত্তম শহর সেন্ট পিটার্সবার্গ (সাংক্ত পেতেরবুর্গ), যা সোভিয়েত শাসনামলে লেলিনগ্রাদ নামে পরিচিত ছিল। ১৯২২ থেকে ১৯৯১ পর্যন্ত রাশিয়া ছিল সোভিয়েত ইউনিয়নের সবচেয়ে বড় রাষ্ট্র। সে সময় অনেকে রাশিয়াকে সোভিয়েত ইউনিয়ন নামে চিনলেও আসলে রাশিয়া ছিল সোভিয়েত ইউনিয়নের ১৫টি অংশের একটি। সোভিয়েত ইউনিয়নের প্রতিষ্ঠার পূর্বে রাশিয়ায় রাজতন্ত্র প্রচলিত ছিল। রাশিয়ার রাজপ্রধানকে জার (tsar বা czar) বলা হত। খ্রিস্টধর্ম রাশিয়ার প্রধান ধর্ম। রাশিয়ান খ্রিস্টানদের নিজস্ব গির্জা রয়েছে যা রুশ অর্থোডক্স চার্চ নামে পরিচিত। ১৪শ ও ১৫শ শতকে মস্কোকে ঘিরে একটি শক্তিশালী রুশ রাষ্ট্র গঠিত হতে শুরু করেন। সম্রাট মহান পিটারের সময় রাশিয়া বিশ্বের বুকে এক বিরাট শক্তি হিসেবে প্রথম আবির্ভূত হয়। পশ্চিমা সংস্কৃতির অনুরাগী পিটার ১৭১২ সালে সাংকত পেতেরবুর্গকে তার নতুন রাজধানী বানান। বিশালকায় রুশ সাম্রাজ্য ১৯১৪ সালে তার সর্বোচ্চ বিস্তারে পৌঁছে। ১৯১৭ সালে রুশ বিপ্লবে বলশেভিকেরা রুশ রাজবংশের পতন ঘটায় এবং মস্কো আবার রাশিয়ার রাজধানীতে পরিণত হয়। ১৯২২ সালে বলশেভিকেরা বিশ্বের প্রথম সাম্যবাদী রাষ্ট্র সোভিয়েত ইউনয়ন প্রতিষ্ঠা করে। সোভিয়েত ইউনিয়নে কমিউনিস্ট পার্টি ছিল একমাত্র রাজনৈতিক ও অর্থনৈতিক শক্তি। সমস্ত ভূমি ও কোম্পানি সরকারের দখলে ছিল এবং অর্থনীতির বেশির ভাগ দিক সরকার নিয়ন্ত্রণ করত। ১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়ন ভেঙে গেলে রাশিয়া মুক্ত বাজার ও গণতন্ত্রকে স্বাগত জানায়। কিন্তু এই পরিবর্তনের ফলে বহু রুশ নাগরিকের জীবনযাত্রার মান গুরুতর ক্ষতিগ্রস্ত হয়। রাশিয়া বিশ্ব অর্থনীতিতে বর্তমানে পূর্বের চেয়ে অধিকতর সক্রিয়।
[সম্পাদনা] ইতিহাস[সম্পাদনা] রাজনীতি[সম্পাদনা] প্রশাসনিক অঞ্চলসমূহ[সম্পাদনা] ভূগোল[সম্পাদনা] অর্থনীতি[সম্পাদনা] জনসংখ্যা[সম্পাদনা] সংস্কৃতি[সম্পাদনা] আরও দেখুন
[সম্পাদনা] বহিঃসংযোগএই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সমৃদ্ধ করতে পারেন।
|
|||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||