| I'm Ragib, a Bangladeshi now working on my PhD in USA. I am an administrator in the English wikipedia, where I use the same user name.
আমি রাগিব হাসান, কম্পিউটার বিজ্ঞানে পিএইচডি করছি, ইউনিভার্সিটি অফ ইলিনয় এট আর্বানা-শাম্পেইন (http://www.uiuc.edu ) এর কম্পিউটার সাইন্স বিভাগে। আমি বাংলা উইকিপিডিয়ার একজন প্রশাসক ও ব্যুরোক্র্যাট। আমি ইংরেজি উইকিপিডিয়াতেও একজন প্রশাসক, সেখানেও আমার ব্যবহারকারী নাম রাগিব (Ragib).
আমি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় এর কম্পিউটার কৌশল বিভাগ থেকে স্নাতক সম্মাননা লাভ করি ২০০৩ সালে। পরবর্তীতে আমি ঐ বিভাগের প্রভাষক (Lecturer) হিসাবে ৬ মাস শিক্ষকতা করেছি। উচ্চ শিক্ষার্থে আমি ২০০৩ সালে মার্কিন যুক্তরাষ্ট্রে এসেছি। বর্তমানে আমি চতুর্থ় বর্ষের পি এইচ ডি ছাত্র। আমার গবেষণার বিষয় কম্পিউটার নিরাপত্তা বা security।
আমি চট্টগ্রামের ছেলে (তবে চাটগাঁইয়া নই, বইঙ্গা :) )। পড়াশোনা করেছি চট্টগ্রাম কলেজিয়েট স্কুল ও চট্টগ্রাম কলেজে।
আমার স্ত্রী জারিয়া আফরিন চৌধুরী একজন ডাক্তার। তিনি পড়াশোনা করেছেন ঢাকা মেডিকেল কলেজে, এবং তার পূর্বে চট্টগ্রামের ডাঃ খাস্তগীর বালিকা বিদ্যালয়ে ও চট্টগ্রাম কলেজে।
আমার ওয়েবসাইট দেখতে হলে ঘুরে আসুন http://www.ragibhasan.com অথবা http://netfiles.uiuc.edu/rhasan/www . এ ছাড়াও আমি বুয়েটের সিএসই বিভাগের প্রাক্তন ছাত্রদের জন্য একটি ওয়েবসাইট http://www.csebuet.org রক্ষনাবেক্ষণ ও পরিচালনা করি।
বাংলা উইকিপিডিয়াতে আমার অবদান এবং সম্পাদনার সংখ্যা দেখতে চাইলে এখানে ক্লিক করুন।
|