|
|
বাংলাদেশ কোস্ট গার্ডবাংলাদেশ কোস্ট গার্ড বাংলাদেশের উপকূল অঞ্চলে নিয়োজিত একটি আইন প্রয়োগকারী সংস্থা। এই সংস্থা জাতীয় ও আন্তর্জাতিক বিবিধ আইন প্রয়োগের মাধ্যমে উপকূল অঞ্চলের নিরাপত্তা ও শৃঙ্খলা বিধান এবং জাতীয় স্বার্থ রক্ষা করে। সংস্থাটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন।
[সম্পাদনা] ইতিহাসবাংলাদেশ স্বাধীন হওয়ার পর হতে নৌ বাহিনী অতিরিক্ত দায়িত্ব হিসেবে কোস্ট গার্ডের ভূমিকা পালন করত। এতে তার নিজের কর্মকাণ্ড ব্যাহত হতো এবং কিছু আইনী সমস্যা সৃষ্টি হতো। এই সমস্যা নিরসনের জন্য সরকার একটি কোস্ট গার্ড গঠনের জন্য সংসদে আইন পাশ করে যা কোস্ট গার্ড এ্যাক্ট ১৯৯৪ নামে পরিচিত। আনুষ্ঠানিক ভাবে ১৪ই ফেব্রুয়ারি ১৯৯৫ সালে বাংলাদেশ কোস্ট গার্ড গঠিত হয় এবং ডিসেম্বর ১৯৯৫ সালে নৌ বাহিনী হতে ধার নেয়া দুটি টহল জাহাজের সমন্বয়ে তার কর্মকাণ্ড শুরু করে। [সম্পাদনা] গঠনবাংলাদেশ কোস্ট গার্ড একটি সদর দফতরের মাধ্যমে পরিচালিত হয়। সংস্থার নিয়ন্ত্রিত অঞ্চলকে তিনটি জোন এবং একটি অতিরিক্ত সাব-জোনে ভাগ করা হয়েছে। এগুলো হলো:- ইষ্ট জোন (চট্টগ্রাম), ওয়েস্ট জোন (বাগেরহাট), সাউথ জোন (ভোলা) এবং ঢাকা সাব-জোন। [সম্পাদনা] দায়িত্ব ও কর্তব্য[সম্পাদনা] জলযান সমূহ
[সম্পাদনা] বাইরের উৎস |