বতসোয়ানা
বতসোয়ানা (Botswana, ইংরেজিতে বট্সুয়ানা, সুয়ানা ভাষায় বোৎসুয়ানা) আফ্রিকা মহাদেশের দক্ষিণাংশে অবস্থিত একটি স্থলবেষ্টিত রাষ্ট্র। ১৯৬৬ সালে এটি ব্রিটেনের কাছ থেকে স্বাধীনতা লাভ করে। তার আগে এর নাম ছিল বেচুয়ানাল্যান্ড। দেশের সংখ্যাগরিষ্ঠ জাতি সুয়ানা (Tswana ৎসুয়ানা) জাতির নাম থেকে দেশটির নাম এসেছে। জনগণের অধিকাংশ দেশের পূর্ব অংশে একমাত্র রেলরাস্তা ও দক্ষিণ আফিকার সীমান্তের কাছে বসবাস করে।
বতসোয়ানা একটি টেবিলভূমির উপর অবস্থিত। এটি একটি বিরাট অর্ধ-ঊষর মালভূমি, সমুদ্র সমতল থেকে যার গড় উচ্চতা ১,১০০ মিটার। এর জলবায়ু উপক্রান্তীয় এবং এটি প্রায় বৃক্ষহীন সাভানা তৃণভূমিতে আবৃত।
হীরা ও অন্যান্য খনিজের খনিগুলি বতসোয়ানাকে আফ্রিকার অন্যতম ধনী দেশে পরিণত করেছে। স্বাধীনতার পর থেকে দেশটি অর্থনৈতিক সমৃদ্ধির উচ্চ হার ধরে রেখেছে। দেশের অধিকাংশ এলাকা শুষ্ক এবং কৃষিকাজের অনুপযোগী। বতসোয়ানার মধ্য ও দক্ষিণ-পশ্চিমভাগের অধিকাংশ এলাকা জুড়ে কালাহারি মরুভূমি অবস্থিত। দেশটিতে প্রাণীদের জন্য অনেকগুলি অভয়ারণ্য বিদ্যমান।
স্বাধীনতার পর থেকে বতসোয়ানাতে একটি স্থিতিশীল গণতন্ত্র বিরাজমান। একজন নির্বাচিত রাষ্ট্রপতি দেশ শাসন করেন। গাবোরোন দেশের বৃহত্তম শহর ও রাজধানী। ইংরেজি দেশের সরকারী ভাষা হলেও বেশির ভাগ লোক কোন না কোন বান্টু ভাষায় কথা বলে।
[সম্পাদনা] প্রশাসনিক অঞ্চলসমূহ
|