|
|
পর্যায় সারণী
অদ্যবধি আবিষ্কৃত মৌলসমূহকে তাদের ধর্মাবলীর উপর ভিত্তি করে এবং সাদৃশ্যপূর্ণ ধর্মবিশিষ্ট মৌলসমূহকে একই পর্যায়ের অন্তর্ভুক্ত করে একটি যে সারণী তৈরি করা হয়েছে তাকে পর্যায় সারণী নামে অভিহিত করা হয়।
[সম্পাদনা] সর্বাধুনিক পর্যায় সারণী
১৯৮৯ সালে ইউপ্যাকের সিদ্ধান্তক্রমে মৌলের সর্ববহিঃস্থস্তরের ইলেক্ট্রন সংখ্যা অনুযায়ী মৌলের শ্রেণীসংখ্যা নির্ধারণ করা হয়। আর এভাবেই সর্বাধুনিক পর্যায় সারণীর পত্তন ঘটে। এতে মোট ১৮টি পর্যায় এবং ৭টি শ্রেণী রয়েছে। এতে পর্যায়সমূহকে ইংরেজি 1,2,3,4,5,6,7 সংখ্যা দ্বারা এবং শ্রেণীসমূহকে রোমান হরফের বদলে ইংরেজি 1,2,3,4,5,6,7,8,9,10,11,12,13,14,15,16,17,18 সংখ্যাগুলো দ্বারা চিহ্নিত করা হয়েছে।
কোন মৌল সম্বন্ধে বিস্তারিত জানতে উক্ত মৌলের নামের উপর ক্লিক করুন
[সম্পাদনা] বিশেষ দ্রষ্টব্য
- অ্যাক্টিনাইড ও ল্যান্থানাইড সিরিজের মৌলসমূহকে একত্রে "বিরল মৃত্তিকা ধাতু" নামে অভিহিত করা হয়। এই মৌলগুলোর শ্রেণী সম্বন্ধে বিস্তারিত তথ্যের জন্য এখানে ক্লিক করুন।
- ক্ষার ধাতু, মৃৎক্ষার ধাতু, অবস্থান্তর মৌল, অন্তঃঅবস্থান্তর মৌল, ল্যান্থানাইড, অ্যাক্টিনাইড এবং দুর্বল ধাতু এই সবগুলোকে একত্রে ধাতু বলা হয়।
- হ্যালোজেন এবং নিষ্ক্রিয় গ্যসসমূহও অধাতু।
আদর্শ তাপমাত্রা ও চাপ (0°সে. এবং ১ atm) ধর্তব্য
- যে সমস্ত মৌলের ব্লক red রংয়ের সেগুলো বায়বীয়।
- যে সমস্ত মৌলের ব্লক green রংয়ের সেগুলো তরল।
- যে সমস্ত মৌলের ব্লক #FFFFFF রংয়ের সেগুলো কঠিন।
[সম্পাদনা] প্রকৃতিগত সাংগঠনিক বৈশিষ্ট্যসমূহ
-
যে মৌলগুলোর ব্লকে অবিচ্ছিন্ন সীমারেখা আছে সেগুলো আদিম মৌল, অর্থাৎ তাদের যেকোন একটি স্থিতিশীল আইসোটোপের বয়স পৃথিবীর বয়সের চেয়ে বেশী।
-
যে মৌলগুলোর ব্লকে ড্যাশ আকারের সীমারেখা আছে সেগুলো স্বয়ংক্রিয়ভাবে অন্যান্য মৌলের তেজস্ক্রিয় ভাঙনের মাধ্যমে সৃষ্টি হয় এবং এগুলোর এমন কোন স্থিতিশীল আইসোটোপ নেই যেটির বয়স পৃথিবীর বয়সের চেয়ে বেশী। তবে এগুলোর মধ্যে কয়েকটিকে কিছু তেজস্ক্রিয় আকরিকের মধ্যে খুব সামান্য পরিমাণে পাওয়া যায়।
-
যে সমস্ত মৌলের ব্লকে ডট আকারের সীমারেখা রয়েছে সেগুলো কৃত্রিম মৌল হিসেবে পরিচিত, অর্থাৎ এগুলো প্রাকৃতিকভাবে সৃষ্টি হয়না।
- দ্রষ্টব্য: ক্যালিফোর্নিয়াম (Cf) নামক মৌলটি যদিও পৃথিবীতে প্রাকৃতিকভাবে সৃষ্টি হয়না, তথাপি ক্যালিফোর্নিয়াম এবং এর তেজস্ক্রিয় ভাঙনের মাধ্যমে সৃষ্ট অন্যান্য কিছু মৌল মহাবিশ্বের অন্যান্য স্থানে পাওয়া যায়। বিভিন্ন সুপারনোভা থেকে প্রাপ্ত বর্ণালীতে এ মৌলসমূহের তাড়িতচৌম্বক বিকিরণ রেখার অস্তিত্ব পাওয়া যায়।
-
যে মৌলগুলোর ব্লকে কোন সীমারেখা নেই সেগুলো প্রকৃতিতেও পাওয়া যায় না এবং কৃত্রিমভাবেও সেগুলোকে এখন পর্যন্ত তৈরি করা সম্ভব হয়নি।
[সম্পাদনা] মৌলের অবস্থান চিহ্নিতকরণ
| উপশক্তিস্তর: |
S |
G |
F |
D |
P |
| পর্যায় |
|
|
|
|
|
| 1 |
1s |
|
|
|
|
| 2 |
2s |
|
|
|
2p |
| 3 |
3s |
|
|
|
3p |
| 4 |
4s |
|
|
3d |
4p |
| 5 |
5s |
|
|
4d |
5p |
| 6 |
6s |
|
4f |
5d |
6p |
| 7 |
7s |
|
5f |
6d |
7p |
| 8 |
8s |
5g |
6f |
7d |
8p |
| 9 |
9s |
6g |
7f |
8d |
9p |
- উচ্চ মাধ্যমিক রসায়ন প্রথম পত্র - প্রফেসর মো. মহির উদ্দিন, লায়লা মুসতারিন, ড. তানভীর মুসলিম, হাছিনা বেগম।
- উচ্চ মাধ্যমিক রসায়ন প্রথম পত্র - ড. সরোজ কান্তি সিংহ হাজারী, হারাধন নাগ।
[সম্পাদনা] প্রাসঙ্গিক নিবন্ধসমূহ
|