অন্যান্য ভাষাসমূহ

উইকিপেডিয়া:যাচাইযোগ্যতা

Доверяй, но проверяй (দোভেরিয়াই নো প্রোভেরিয়াই) — আস্থা রাখো কিন্তু যাচাই করো (রুশ প্রবাদ)

উইকিপিডিয়াতে কেবলমাত্র তা-ই প্রকাশ করা যাবে যা যাচাইযোগ্য এবং যা কোন মৌলিক গবেষণা নয়।

একটি সম্পূর্ণ ও নির্ভরযোগ্য বিশ্বকোষে পরিণত হওয়া উইকিপিডিয়ার লক্ষ্য। আর উইকিপিডিয়ার একটি নির্ভরযোগ্য বিশ্বকোষে পরিণত হবার চাবিকাঠি হল যাচাইযোগ্যতা। আমাদেরকে মনে রাখতে হবে যে একটি বিশ্বকোষে অন্তর্ভুক্তিযোগ্য নিবন্ধে কেবলমাত্র সে-সব তথ্য, মতামত, তত্ত্ব, ধারণা ও যুক্তির সন্নিবেশ ঘটবে, যেগুলো ইতিমধ্যে কোন খ্যাতনামা প্রকাশক প্রকাশ করেছেন। সে লক্ষ্যে সম্পাদকদের কোন কিছু সম্পাদনা/সংযোজন-বিয়োজনের সময় অবশ্যই বিশ্বাসযোগ্য উত্সনির্দেশ করতে হবে, যাতে অন্যান্য পাঠক ও সম্পাদকেরা সহজেই নতুন সম্পাদনাকর্মটি যাচাই করে নিতে পারেন।

এখানে উল্লেখ্যঃ "যাচাইযোগ্যতা" বলতে এখানে এটা বোঝানো হচ্ছে না যে উইকিপিডিয়ার সম্পাদকদেরকে কোন মাধ্যমে প্রকশিত তথ্য, যেমন কোন বাংলা দৈনিকে প্রকাশিত একটি তথ্য, আসলেই সত্য কি না তা যাচাই করতে হবে। এ-ধরনের যাচাইয়ের ব্যপারে উইকিপিডিয়ার সম্পাদকদের নিরুত্সাহিত করা হয়, কারণ এ-ধরনের যাচাইকর্ম মৌলিক গবেষণার পর্যায়ে পড়ে। আর সম্পাদকের নিজস্ব মৌলিক গবেষণা প্রকাশ উইকিপিডিয়ার মূলনীতি বহির্ভূত।

তাহলে উইকিপিডিয়ার একটি নিবন্ধে কী ধরনের তথ্য, মতামত, যুক্তি, ইত্যাদি থাকবে? সে-সব জিনিষই থাকবে যে-সব কোন বিশ্বাসযোগ্য বা খ্যাতনামা প্রকাশক কর্তৃক ইতিমধ্যে প্রকাশিত হয়েছে। কিন্তু এগুলোর পরম সত্যতা-অসত্যতা যাচাই করা এই বিশ্বকোষের সম্পাদকদের কাজ নয়। আজগুবি লাগলেও এটা আমাদের সবাইকে মেনে নিতে হবে যে, উইকিপিডিয়াতে কোনকিছুর অন্তর্ভুক্তির আসল পরীক্ষা সেটির সত্যতা নয়, বরং সেটির যাচাইযোগ্যতা। বলা বাহুল্য যে সম্পাদকদের অবশ্যই ভালো উত্স থেকে তাঁদের লেখার উপকরণ সংগ্রহ করতে হবে।

উইকিপিডিয়ায় পরিবেশিত তথ্যের প্রকৃতি কেমন হবে, সে ব্যাপারে তিনটি প্রধান নীতি আছে, যাদের একটি হল উইকিপেডিয়া:যাচাইযোগ্যতা। এ-সম্পর্কিত অন্য দু'টি প্রধান নীতি হল উইকিপেডিয়া:নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি এবং উইকিপেডিয়া:কোন মৌলিক গবেষণা নয়। মূলনীতি তিনটি একে অপরের পরিপূরক এবং সে-ভাবেই এগুলোকে জানতে হবে, বিছিন্নভাবে নয়। তাই সম্পাদকদের এই তিনটি মুলনীতি সম্পর্কেই যথাযথ ধারণা অর্জন করতে হবে।


[সম্পাদনা] উইকিপিডিয়া কী নয়

যাচাইযোগ্যতাকে যদিও উইকিপিডিয়ায় কোন তথ্যের অন্তর্ভুক্তির প্রধান মাপকাঠি ধরা হয়, তাই বলে এটা মনে করবেন না যে উইকিপিডিয়াতে যেকোন ধরনের যাচাইযোগ্য তথ্য প্রকাশ করা যাবে। এ ব্যাপরে আরও বিস্তারিত দেখুন উইকিপেডিয়া:উইকিপিডিয়া কী নয়-এ।


system wymiany linków system wymiany linków system wymiany linków system wymiany linków system wymiany linków
kreatyna
kreatyna
www.activebody.pl
Gry Online
Gry Online
www.pozycjonarka.in…
Plaza 3 star hotel Los Angeles

www.triptake.com
krynica noclegi
krynica noclegi,ośrodek, wypoczynk…
gornik.com.pl
Kredyty odnawialne
Kredyty odnawialne
www.eskarbiec.pl