|
|
উইকিপেডিয়া:প্রশাসকদের আলোচনাসভা
---
প্রশাসকদের আলোচনা সভা উইকিপিডিয়ার প্রশাসন সংক্রান্ত বিষয়ে আলোচনার জন্য নিবেদিত পাতা। এখানে প্রশাসন সংক্রান্ত বিষয়ে যেকোনো প্রসঙ্গ তুলে ধরতে পারেন। এখানে মন্তব্য পেশ করতে হলে আপনাকে প্রশাসক হতে হবে, এমন কোন কথা নাই। উইকিপিডিয়ার যেকোন সদস্য প্রশাসন সংক্রান্ত বিষয়ে এখানে মন্তব্য রাখতে পারেন।
নতুন বিষয়ে আলোচনা শুরু করতে হলে এখানে ক্লিক করুন। আর যদি পুরানো কোন বিষয়ে মন্তব্য করতে চান, তাহলে সংশ্লিষ্ট অনুচ্ছেদের শেষে আপনার মন্তব্য যোগ করুন।
[সম্পাদনা] এ মাসের নির্বাচিত নিবন্ধ
এটা পরিবর্তনের সময় কী এখনো হয় নি? আমার মনে হয় মার্চ থেকে এটক করা উচিৎ। আমাদের দুই মাসের দুইটা আছে বলে মনে হচ্ছে। তারপরের ৫টার তালিকা দিয়ে দিন, করে ফেলবো। প্রথম পাতা পরিবর্তন হলে নতুন লোকেরা থাকতে আগ্রহী হবে। গেরিলা স্টাইলে কয়েকটি ইংরেজী ফিচার ঠিক করে দিতে পারেন। কোন কায়দায় করে দেব। Munirhasan ১৬:৩৫, ২৫ ফেব্রুয়ারি ২০০৮ (UTC)
- আচ্ছা আমরা মার্চ থেকে নির্বাচিত নিবন্ধ পরিবর্তন শুরু করবো। সবার সাহায্য কামনা করছি।--বেলায়েত (আলাপ | অবদান) ১৭:১৩, ২৫ ফেব্রুয়ারি ২০০৮ (UTC)
- ধন্যবাদ। উইকিপেডিয়া:এ মাসের নির্বাচিত নিবন্ধ পাতাটি ঠিকমতো করতে পারলেই হবে। -- মুহাম্মদ ১৮:৩০, ২৫ ফেব্রুয়ারি ২০০৮ (UTC)
[সম্পাদনা] প্রধান পাতার চেহারা
সামান্য পরিবর্তন এনেছি। এখন দেখতে আগের চেয়ে খানিকটা দৃষ্টিসহ। --অর্ণব (আলাপ | অবদান) ২০:২৭, ২৫ মার্চ ২০০৮ (UTC)
- দেখতে ভালো লাগছে। ধন্যবাদ। বাম দিকের কলামের নীচে ১ ইঞ্চিএর মতো খালি জায়গা দেখি , এটা দূর করা গেলে ভালো হতো। --রাগিব (আলাপ | অবদান) ২২:৫৪, ২৫ মার্চ ২০০৮ (UTC)
- আপাতত মাথা খেলছে না। কিছুদিন পরে আবার দেখবো। --অর্ণব (আলাপ | অবদান) ২২:৫৮, ২৫ মার্চ ২০০৮ (UTC)
-
-
- এদের নকশা দেখতে পারেন। সবগুলো বক্স মূল পাতায় সমান লেভেলে এসেছে, খালি জায়গা নেই। --রাগিব (আলাপ | অবদান) ২৩:০৫, ২৫ মার্চ ২০০৮ (UTC)
-
-
-
- অনেকদিন পর উইকিতে এসে প্রধান পাতাটির পরিবর্তন দেখে বেশ ভালোই লাগলো। আর সব চেয়ে বেশি ভালো লাগলো এই দেখে যে "নির্বাচিত নিবন্ধ" নিয়মিত চালু হতে দেখে :) ।--দায়ীন(আলাপ)/(অবদান) ০১:১২, ৪ এপ্রিল ২০০৮ (UTC)
firefox 2.0 ব্যবহার করে বাংলা উইকিপিডিয়া ব্রাউজ করার সময় view > pagestyle > nostyle , select করলে ফন্ট দেখতে ভিন্ন হয়ে যায় । পুনরায় , basic page style Select করা হলে আগের ফন্ট ফিরে আসে । এটি কেন হয় ? নো স্টাইল এর ফন্টটি দেখতে ভাল লাগে / ধন্যবাদ 123.49.34.116 ০৫:৩৩, ১৪ জুন ২০০৮ (UTC)মইন
[সম্পাদনা] বাংলা উইকিপিডিয়ার কিছু পরিসংখ্যান এবং অন্যান্য কিছু ভাষার সাথে তুলনা
জানুয়ারি ২০০৮-এর পরিসংখ্যান অনুযায়ী বাংলা উইকিপিডিয়াতে নিবন্ধ প্রতি শব্দসংখ্যা (আসন্ন) = (২৪ লক্ষ / ১৭ হাজার) = ১৪১।
অন্যান্য ১০,০০০+ নিবন্ধসমৃদ্ধ ভারতীয় ভাষার উইকিপিডিয়ায় নিবন্ধ প্রতি শব্দসংখ্যা:
বিষ্ণুপ্রিয়া মণিপুরী - ১৬৬ (!) তামিল - ১৬১ হিন্দি - ১০৬ মারাঠি - ৭৫ তেলুগু - ৫৫
ইংরেজি ভাষার উইকিপিডিয়ায় নিবন্ধ প্রতি শব্দসংখ্যা প্রায় ৪৫০। --অর্ণব (আলাপ | অবদান) ০২:৪৩, ৬ এপ্রিল ২০০৮ (UTC)
- দারুন। bpy তে যেহেতু বট দিতে নিবন্ধ তৈরি তাতে তাই বাংলা উইকিপিডিয়ার মত অসংখ্য খালি নিবন্ধ তৈরি হয় নি। বট দিয়ে প্রতিটি নিবন্ধে অন্তত কিছু শব্দ দেওয়া হয়েছে। tm আসলেই ভাল করছে। hi সবসময় এগুনো প্রচেষ্টা, হিন্দি বলতে পারলেও লিখতে পারেন খুব কম লোক, তাই এদের অবদানকারীর সংখ্যা তুলনামূলক ভাবে কম, mr এরাও খুব ভাল করছে, উইকিমিডিয়ার অন্যান্য প্রকল্পগুলোতেও এরা এগিয়ে যাচ্ছে, tl এরা একটু খাম খেয়ালি টাইপের। এরা উইকিমিডিয়ার বেশ কিছু অন্য প্রকল্প নিলেও তাদের কাজের পরিমাণ সন্তোষজনক নয়।
- অর্ণব ভাই মূল লিঙ্কটা দিলে আমার জন্য ভাল হতো।--বেলায়েত (আলাপ | অবদান) ০৩:১০, ৬ এপ্রিল ২০০৮ (UTC)
তেলুগুর সমস্যা নিয়ে অনেক আগেই বলেছি, ওদের অধিকাংশ ভুক্তিই বট লিখিত, এবং এক লাইন বা শূন্য লাইন সর্বস্ব। bpy এর বটটি বরং বেশ ভালো কাজ করছে, বিশেষত মার্কিন শহরগুলোর উপরে হাজার তিনেক বাইটের ভুক্তি তৈরী করেছে ছক সহ। তামিলের কথা জানিনা, তবে ইংরেজি উইকির অনেক অভিজ্ঞ ভারতীয় উইকিপিডিয়ান আসলে তামিল-ভাষী।
হিন্দির ব্যাপারটা সম্ভবত "ভাগের মা গঙ্গা পায়না" এই টাইপের। সবাই হয়তো ভাবে কেউ না কেউ করবে, কিন্তু কেউই আর করে না। --রাগিব (আলাপ | অবদান) ০৩:২০, ৬ এপ্রিল ২০০৮ (UTC)
আমার মনে হয় গত দুই মাসে (ফেব্রুয়ারি+মার্চ) নিবন্ধপ্রতি শব্দসংখ্যার পরিমাণ আরও অনেক বেড়েছে। তবে নিবেদিত/আগ্রহী ব্যবহারকারীর সংখ্যা এখনও খুবই কম। আগের অনেকেই আর নিয়মিত নেই। আমার মনে হয় এ পর্যন্ত গড়ে মাত্র ৫-৬ জন আসল কন্টেন্ট যোগ করেছে। এটা যদি ২০-ও হত, বাংলা উইকি অনেক এগিয়ে যেত। কোন কোন বিদেশীকে মন্তব্য করতে দেখেছি এটা বাংলাভাষী অঞ্চলে জিডিপির স্বল্পতার কারণে নাকি হচ্ছে। সেটা হতে পারে। বাংলার সম্পদ কম, মানুষ বেশি। কে কীভাবে অন্যকে ল্যাঙ মারবে সেই চিন্তাতেই সবাই ব্যস্ত। আরেকটা কারণ হল ইচ্ছার অভাব। মুক্ত বিশ্বকোষে উদারহস্তে স্বত্বত্যাগ করে লেখা দান করার ব্যাপারটা হয়ত বাঙালির ল্যাঙ-মারা সংস্কৃতির সাথে খাপ খায় না। বুয়েটের সিএসই-র ছাত্ররা এদিক থেকে ফেরেশতা বলতে হবে। :-) বাংলা উইকি নিয়ে ঢাক ঢোল কম পেটানো হয়নি। তবে এক দিক দিয়ে লাভও হয়েছে। অনেকেই যে পরিমাণ বানান ভুল করে এবং বাংলা লেখার মানের যে অবস্থা, সেগুলি সব ঠিক করতে গেলে সমস্যা হয়ে যেত। ব্লগ পড়তে গিয়ে দেখছি অনেকেই ভালই বাংলা লেখেন, কিন্তু তারা উইকিতে আসেন না কেন বোঝা মুশকিল। হয়ত recognition-এর গ্যারান্টি দিলে আসতে পারেন। সেজন্যই সিডিতে এ ব্যাপারটায় জোর দিতে বলেছি। --অর্ণব (আলাপ | অবদান) ০৫:০৬, ৬ এপ্রিল ২০০৮ (UTC)
- অর্ণব ভাই লিঙ্কটা সেয়ার করেন। আমার দেখার ইচ্ছা কোন বেটা এমন কথা বলছে। "মুক্ত বিশ্বকোষে উদারহস্তে স্বত্বত্যাগ করে লেখা দান করার ব্যাপারটা হয়ত বাঙালির ল্যাঙ-মারা সংস্কৃতির সাথে খাপ খায় না", এটা ঠিক বলেছেন, তবে অবস্থা কিন্তু আগের চেয়ে কিছুটা বদলেছে, এর একটা বড় উদাহরণ সম্প্রতি উইকিপিডিয়ার জন্য ছবি সংগ্রহের ব্যপাটা। বেশ ভাল পরিমাণের বাংলাদেশ সম্পর্কিত ছবি পাওয়া গেছে এমন কি ভাষা আন্দোলন সম্পর্কিত ছবিগুলোও রফিকুল ইসলাম উইকিপিডিয়ায় ব্যবহারের জন্য স্বত্যত্যাগ করেছেন।--বেলায়েত (আলাপ | অবদান) ০৮:৩৫, ৬ এপ্রিল ২০০৮ (UTC)
আমি কয়দিন ধরে ব্লগিং করে যেটা বুঝলাম: ব্লগের লোকেরা উইকিতে আসেন না কারণ, ব্লগারদের লেখার ধরণ এবং মানসিকতা এ থেকে সম্পূর্ণ আলাদা। বাংলা ব্লগ কমিউটিনিটির লেখাগুরোর মূল ধরণ হয় দিনলিপি, নয় সাহিত্য। যারা এগুলোর সাথে জড়িত তারা উইকিতে লিখতে সাচ্ছ্যন্দ বোধ করবেন না, এটাই স্বাভাবিক। আমার মতে নিজের থেকে কিছু সৃষ্টি করার পাশাপাশি অন্যদের সৃষ্টি করে যাওয়া জিনিসপত্র নিয়েও যাদের আগ্রহ আছে তারাই উইকিতে লিখতে আগ্রহ বোধ করবেন। তাই ব্লগারদের উপর ভরসা করে আমার মনে হয় লাভ নেই। -- মুহাম্মদ ১০:৫২, ৬ এপ্রিল ২০০৮ (UTC)
প্রায় কুড়ি কোটি বাঙালির বর্তমান যা আর্থ-সামাজিক পরিস্থতি তাতে খুব অল্প সংখ্যক মানুষই কমপিউটার ব্যবহারের সুযোগ পান । যাঁরা কম্পিউটার ব্যবহার করেন তাঁদের খুব অল্প মানুষই জানেন যে কম্পিউটারে বাংলা লেখা যায় । যাঁরা এটুকু জানেন তাঁদের মধ্যে আবার খুব অল্পজন জানেন কিভাবে বাংলা ইউনিকোড সেটআপ করতে হয় আর লিখতে হয় । যাঁরা এঅবধি এসেছেন তাঁদের সমস্যা বাংলায় টাইপ করবার । যাঁরা বাংলায় টাইপ করতে পারেন তাঁদের বেশিরভাগ বাংলা উইকিপিডিয়ায় আগ্রহী নন । ফলে যে কজন বাংলা উইকিপিডিয়ার সম্পাদনাকারী হতে পারে এখন সেই কজনই আছে । মানে নিয়মিত সম্পাদনাকারী মাত্র দশ বারো জন । এরপর আবার নিয়মিত সম্পাদনাকারীদের উৎসাহ হারিয়ে ফেলা বা ব্যক্তিগত কাজে ব্যস্ত হয়ে পড়া তো আছেই । কিন্তু আমাদের চলতে হবে ভবিষ্যতের দিকে তাকিয়ে । আগামী দশ বছরে কিন্তু অবস্থাটা অনেক বদলাবে । উইনডোজ ভিস্তায় অটোমেটিকভাবে বাংলা ফন্ট আর ইউনিকোড সেটআপ করা থাকে । ভিস্তার ব্যবহার বাড়ার সাথে সাথে বাংলা ব্যবহারকারীর সংখ্যা অনেক বাড়বে বলে আমার বিশ্বাস । আর অন্যের কথা ধার করেই বলি যতদিন অবধি একজন সম্পাদনাকারী এবং একজন পাঠক থাকবে বাংলা উইকিপিডিয়ার কাজ চলবে । পিয়াল ১৩:৫০, ৬ এপ্রিল ২০০৮ (UTC)
আপনাদের যে রকম ডেডিকেশন তাতে বাংলা উইকিপিডিয়ার পথযাত্রা কোনদিন রহিত হবে না। ইদানিং নিয়মিত লিখতে পারছি না। নিজের কাছেই খারাপ লাগে :( । যাই হোক বাংলা উইকিপিডিয়া অবশ্যই এগিয়ে যাবে... --ম্যাক্স • আলাপ ১৭:১৯, ৬ এপ্রিল ২০০৮ (UTC)
- ভাই ব্লগের লোকদের দোষ দিয়ে লাভ নেই, মাত্র তো শুরু, লোকজন আস্তে আস্তে আসা শুরু করবে। যেমন আমি ব্লগ থেকে এখানে এসেছি। তবে খারাপ লাগে এটা দেখে যে বিষ্ণু প্রিয়া/মনিপুরীর চাইতে বাংলায় নিবন্ধ সংখ্যা কম। ওদের ব্যবহারকারী তো আমাদের থেকে কম, তাহলে কিভাবে এতদূর গেলো? আর বট দিয়ে নিবন্ধ তৈরির ব্যাপারটা যদি একটু খোলাসা করে বলতেন তাহলে ভালো হতো।--তন্ময় ১৪:০৮, ২৭ এপ্রিল ২০০৮ (UTC)আলী হায়দার খান
-
- বট মানে হলো রবোট স্ক্রিপ্ট, যেমন পাইথন ভাষায় লেখা প্রোগ্রাম। ডাটাবেইজ, যেমন কোনো শহরের কিছু তথ্যের ছক থাকলে এমন প্রোগ্রাম লেখা যায়, যা দিয়ে সেই শহরের উপরে ফরমুলা-ভিত্তিক নিবন্ধ তৈরী করা যায়। মণিপুরী ভাষার প্রায় সব নিবন্ধ বট স্ক্রিপ্টে তৈরী। এতে সমস্যা নেই, কিন্তু নিবন্ধগুলো অনেক ক্ষেত্রেই একটি ছক সর্বস্ব হয়ে পড়ে। যদি গড় হিসাব করতে যান, যেমন নিবন্ধের গড় আকার, সেই হিসাবে বাংলা উইকিপিডিয়া দক্ষিণ এশিয়ার ভাষা গুলোর মধ্যে সবচেয়ে সমৃদ্ধ। --রাগিব (আলাপ | অবদান) ১৫:৫০, ২৭ এপ্রিল ২০০৮ (UTC)
- যে কোন উইকিমিডিয়া প্রকল্পে বট ব্যবহার করে নিবন্ধ তৈরি করাটাকে এখন অনেকটাই নিরুৎসাহিত এবং সীমিত করা হচ্ছে। শুধু আন্তউইকিসংযোগ, ক্যাটাগরি পরিবর্তন, বানান শুদ্ধিকরণ ইত্যাদি কাজে বটের ব্যবহার করা উচিত।--বেলায়েত (আলাপ | অবদান) ১৬:২৪, ২৭ এপ্রিল ২০০৮ (UTC)
আমি বট সম্পর্কে বিস্তারিত জানতে চাই। আমি কি নিজে কোন বট তৈরি করতে পারি? সেটা করতে হলে কি করতে হবে এবং কিভাবে এগোবো? এর জন্য কোথায় সাহায্য পাব? নিজে নিজে কি তা শেখা যাবে? যদি এ বিষয়ে আরো জানান তবে খুশি হবো।--তন্ময় ১৮:৩৬, ২৭ এপ্রিল ২০০৮ (UTC)আলী হায়দার খান
- en:Python (programming language) শিখে নিন আগে, তার পরে বট সংক্রান্ত বিস্তারিত জানাতে পারি। তবে বাংলা উইকিতে প্রতিটি বটকেই রেজিস্ট্রেশন করতে হয় এবং কী কারণে বট চালানো হবে, তা সুস্পষ্ট ভাবে উল্লেখ করতে হয়। এখন পর্যন্ত অধিকাংশ বট এখানে ইন্টারউইকি লিংক দেয়ার কাজই করে থাকে, এবং অন্য বিভিন্ন উইকি থেকে লিংক যোগ করে। --রাগিব (আলাপ | অবদান) ১৯:৩৭, ২৭ এপ্রিল ২০০৮ (UTC)
[সম্পাদনা] হতাশ হওয়ার দরকার নাই
আমার মনে হয় আমরা অনেক এগিয়েছি। যদিও আমাদের নিয়মিত অবদানকারী কম, কিন্তু হুজুগে যোগদান কারী কম নয়। ভলান্টারি ব্যাপারটা ৭-৮ বছর আগেও বেশ খারাপ ছিল যদিও আশির দশক পর্যন্ত সেটি অনেক অহংকারী। একটা কারণ শেষ তিন সরকারের আমলে আখের গুছানোর ব্যাপার। তবে শেষ পর্যন্ত স্বত্ত্বত্যাগের ব্যাপারটিও এগিয়ে আসছে। দুইজন বিখ্যাত সাহিত্যিক তাদের সবচেয়ে সাড়া জাগানো দুইটি বই উইকিসোর্সে দেবেন। বই গুলো আমি আনুষ্ঠানিকভাবে গ্রহণ করবো। (এবার অবশ্যই ক্যামেরায় চার্জ থাকবে, রফিক স্যারের বেলায় যে সমস্যা হয়েছিল) ফলাও করে প্রচার করবো। যতোই হাল ছাড়তে বলা হোক (ওপেন সোর্সের জন্য আজকাল হুমকি-ধামকিও খাচ্ছি) না কেন, হাল ছাড়াটা বড়ই শক্ত। কাজেই ভায়েরা ও বোনেরাম আপনাদের চলমন বিপ্লবকে এগিয়ে নিন। সবাইকে অভিনন্দন।Munirhasan ১৫:৪১, ৬ এপ্রিল ২০০৮ (UTC)
[সম্পাদনা] রাগ আনন্দীকল্যাণ এবং খালি পাতা মুছে ফেলা নিয়ে আলোচনা
এ ধরনের নিবন্ধ মুছে ফেলার চেয়ে অসম্পূর্ণ ট্যাগ করা ভাল। এগুলি উল্লেখযোগ্য সাঙ্গীতিক বিষয়বস্তু এবং ভবিষ্যতে কোন জানাশোনা ব্যক্তির এগুলি উন্নয়নের সম্ভাবনা আছে। উইকিপিডিয়াতে যেকোন নিবন্ধই স্টাব পর্যায় থেকে শুরু হয় এবং ধীরে ধীরে উন্নতি সাধন করা হয়। মুছে ফেলার কোন দরকার নেই। --অর্ণব (আলাপ | অবদান) ০৪:৩৬, ৬ এপ্রিল ২০০৮ (UTC)
- ভবিষ্যতে এগুলো জানাশোনা লোকের যদি লেখার ইচ্ছা থাকে তাহলে নিবন্ধ তৈরি করেই লিখতে পারবেন। তার জন্য খালি নিবন্ধ তৈরি করে রাখার প্রয়োজন নাই। তাই আপাতত নিবন্ধগুলো স্টাব পর্যায়ে না গেলে এবং নিবন্ধের বিষয় সাধারণ না হলে মুছে ফেলা উচিত। একটি সাধারণ বিবৃতি দাওয়া নিবন্ধকে স্টাব বলা যায় না।--বেলায়েত (আলাপ | অবদান) ০৮:২১, ৬ এপ্রিল ২০০৮ (UTC)
আমি মুছে ফেলার বিপক্ষে। কারণটা বলি। আপনারা জানেন গুগলে সার্চ দিলে বাংলা উইকিপিডিয়া থেকেই প্রথমে রেজাল্ট আসে। কোন সঙ্গীত বিশেষজ্ঞ শখের বশে একদিন হয়তো আন্তর্জালে "রাগ আনন্দীকল্যাণ" লিকে সার্চ দিলেন। দেখলেন বাংলা উইকিতে নিবন্ধ রয়েছে। তখনই একে সমৃদ্ধ করার কাজে লেগে গেলেন। এভাবেই বাংলা উইকি সমৃদ্ধ হতে পারে। আরেকটি কারণ আছে। কোন একটি নিবন্ধের কেবল শিরোনামটাই অনেক বড়। শিরোনাম নিয়ে অনেক সময়ই সংকটের সৃষ্টি হয়। যেমন তারামণ্ডলের কথাই ধরুন। মণ্ডল, মণ্ডলী না পুঞ্জ কোনটি ব্যবহার করা হবে, কোন মণ্ডলীর নাম কি হবে এবং সেটা কিভাবে শিরোনামে থাকবে তা ঠিক করাও কিন্তু কষ্টসাধ্য। এই কষ্টকে কি এভাবে মুছে ফেলা উচিত। মুছে ফেলতে কোন কষ্টই হয় না, কিন্তু শিরোনাম ঠিক করে সেই নিবন্ধের কাঠামো দাড় করাতে অনেক কষ্ট আছে। আমার মনে হয় মুছে ফেলার চেয়ে অন্তত এক লাইন যোগ করা বেশী ভাল। যদিও তাতে কষ্ট একটু বেশী হয়। ইংরেজি উইকি থেকেই একটি লাইন যোগ করে দেয়া যায়। -- মুহাম্মদ ১০:৪৫, ৬ এপ্রিল ২০০৮ (UTC)
- এটা একটা ভ্রান্ত যুক্তি। গুগুলে কেউ একজন নিবন্ধের শিরোনাম পেয়ে উইকিপিডিয়াতে এসে খালি নিবন্ধ পেয়ে তিনি খুসিতে উইকিপিডিয়াতে লেখা শুরু করে দিবেন, বাহ! কি যুক্তি। কিন্তু এটা আপনার চিন্তা করা উচিত কোন লোক খালি নিবন্ধ আশা করে এই শিরোনামটি সার্চ করবেন না এবং উইকিপিডিয়ায় আসবেন না। আপনি নিজে একটু নিজেকে দিয়ে যাচাই করুন। কোন কিছু সার্চ করতে গেলে কিওয়ার্ড মিলে গেলে, ঐ সাইটে গিয়ে যদি দেখেন আসলে যা চাইছেন তার কিছুই নেই তাহলে আপনার কেমন লাগবে। আর এতো একেবারে খালি নিবন্ধ। যাক বেশি কথা দরকার নাই নিবন্ধগুলো কেন মুছে ফেলা হচ্ছে এ ব্যপারে আগেও অনেক তর্কবিতর্ক যুক্তি খন্ডন হয়েছে। তাই নতুন করে আমি আবার পুরনো কথায় ফিরে যাব না। প্রতিটি নিবন্ধ মুছে ফেলার সাথে সাথে তার যথাযথ কারণ দর্শানো হচ্ছে। সুতরাং আমার মনে হয় না এখানে আবেগের সুরে কথা বলার সুযোগ আছে। নিবন্ধগুলোকে রাখা মানুষের সাথে যোচ্চুরি ছাড়া আর কিছুই না।--বেলায়েত (আলাপ | অবদান) ১৬:৫৮, ৬ এপ্রিল ২০০৮ (UTC)
এই ভুক্তিগুলো স্টাব হলে সমস্যা হতো না। সমস্যা হলো এগুলোকে স্টাব বলাও চলেনা, কারণ এগুলো পুরোপুরি খালি ভুক্তি, যাতে কেবল টেম্পলেটটি সংযুক্ত আছে। এক লাইনও যুক্ত করতে না পারলে ভুক্তি শুরু করার কোনো মানে হয় না। গুগলে সার্চ করে পাওয়ার ব্যাপারটার জন্য টেম্পলেটটি থাকাই যথেষ্ট ... খালি ভুক্তিগুলো তৈরীর দরকার নেই।
আমার মতে এই রকম ক্ষেত্রে টেম্পলেটটি তৈরী করে রাখাই যথেষ্ট। এইসব বিষয়ে জানেন এমন কেউ রেড লিংকে ক্লিক করে তথ্যযোগ করে ন্যুনতম কিছু তথ্য যোগ করে ভুক্তি শুরু করতে পারবেন। টেম্পলেট থাকলে গুগল সার্চে এটা আসবেই। --রাগিব (আলাপ | অবদান) ১৭:২১, ৬ এপ্রিল ২০০৮ (UTC)
কিছু মন্তব্য করি।
- এ ধরনের নিবন্ধ মুছে ফেলাতে কোন বাহাদুরির কিছুই নেই। এগুলি সবই উল্লেখযোগ্য বিষয়ের নিবন্ধ এবং শেষ পর্যন্ত উইকিপিডিয়াতে এগুলির সবগুলির উপরেই নিবন্ধ তৈরি হবে। তাই মুছে ফেলার চেয়ে বরং এক দুই লাইন যোগ করা অনেক ভাল।
- ন্যূনতম তথ্য যোগ বর্তমান আপাত "খালি" নিবন্ধগুলোতেও করা সম্ভব। এক্ষেত্রে নিবন্ধটির একটি ন্যূনতম কাঠামো তৈরি হয়েই আছে, ফলে নিবন্ধ সৃষ্টি করার ঝামেলা থেকে ব্যবহারকারী রেহাই পেলেন।
- অন্যান্য সব ভাষার উইকিপিডিয়াতেও অসংখ্য নিবন্ধ আছে যেগুলিতে বিষয়বস্তুর পরিমাণ অপর্যাপ্ত। তাই বলে সেগুলি মুছে ফেলা হয় না। ইংরেজি উইকিপিডিয়া যখন শুরু হয়েছিল, তখনও এমনটিই হয়ছিল। ২০০৪-২০০৫-এর শেষ দিকে ম্যাচুরিটি আসার আগ পর্যন্ত কেউ উইকিপিডিয়াতে কেউ পূর্ণাঙ্গ নিবন্ধ আশা করে ঢোকেন নি। তারা যখনই কোন খালি বা এক লাইনের নিবন্ধ দেখেছেন, তাতে মনের আনন্দে বিষয়বস্তু যোগ করেছেন। এটাই উইকিপিডিয়ার আদি মূলনীতি। একজন নিবন্ধ শুরু করবেন। আরও বহুজন সেগুলি এগিয়ে নিয়ে যাবেন। রাগিবের নিজেরও নিশ্চয়ই মনে আছে, বাংলাদেশ সম্পর্কিত নিবন্ধগুলি ইংরেজি উইকিতে কীভাবে শুরু হয়েছিল। উইকিপিডিয়া একটি চলমান প্রকল্প। শূন্য বা খুব অল্প কিছু থেকেই শুরু হয়।
- বেলায়েতের কথাবার্তার সুরে একধরনের "আমিই ঠিক, আমার কথাই শেষ কথা" ধরনের মানসিকতা প্রকাশ পাচ্ছে, যা মোটেও শিষ্ট নয়। আর জোচ্চুরি-র অভিযোগ অত্যন্ত অশোভন। তর্ক-বিতর্ক করা এক কথা, নিজের অবস্থানের পক্ষে যুক্তি দিয়ে কথা বলা এক কথা, কিন্তু ব্যক্তিগত আক্রমণ করে অন্যকে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করা এবং সেটাকে ব্যবহার নিজের অবস্থানের স্বপক্ষে অনমনীয় ভাব দেখানো অন্য জিনিস। উইকিপিডিয়ার ব্যবহারকারীদের একে অপরের প্রতি আস্থা রাখতে হয়। সবাই যে উইকিপিডিয়ার ভাল চান, সে ব্যাপারে বিশ্বাস রাখতে হয়। কিন্তু অন্য ব্যবহারকারীদের কাজকে জোচ্চুরি অভিহিত করলে বললে সুন্দর আলোচনার কোন অবকাশ থাকে না। একজন প্রশাসকের জন্য এধরনের উস্কানিমূলক কথা বলা তো একেবারেই মানায় না।
বেলায়েত এমন কোন বিশেষ ব্যক্তি নন, যে এ ধরনের তর্ক-বিতর্কের মীমাংসা করার এখতিয়ার তারই একার আছে। এ নিয়ে আগের আলোচনাতেও দেখা গিয়েছিল, বেলায়েত ও রাগিব বাদে সেই আলোচনায় অংশ নেয়া সব ব্যবহারকারী এ ধরনের ঢালাও মুছে ফেলার বিরোধী ছিলেন। অনেকে নিবন্ধগুলিকে রক্ষার জন্য নিজে দায়িত্বও নিয়েছিলেন। অর্থাৎ হয় কথায় বা কাজে, সংখ্যাগরিষ্ঠের মত ছিল এই মুছে ফেলার বিপক্ষে বা আংশিক বিপক্ষে। এখানেও মুহাম্মদ একই অভিমত দিচ্ছেন। এরপরেও যদি মুছে ফেলা হয়, তবে সেটাকে গায়ের জোরে করা কাজ বলা ছাড়া আর কোন গতি থাকবে না।--অর্ণব (আলাপ | অবদান) ২৩:৫৪, ৬ এপ্রিল ২০০৮ (UTC)
- মুছে ফেলাটা বাহাদুরি মনে না করলেও অনেকে খালি নিবন্ধ তৈরি করাটাকে বাহাদুরি মনে করেন। উইকিপিডিয়াতে পূর্ণাঙ্গ নিবন্ধ দেখে কেউ আসে না এটা ভুল কথা। এটা আপনার নিজের ব্যক্তিগত মতামত। স্টাব পর্যায়ের কোন নিবন্ধই এ পর্যন্ত মুছে ফেলা হয় নাই, যা হয়েছে সব খালি নিবন্ধ এবং উইকিপিডিয়ার রীতিতে যা আসে তাই করা হয়েছে।
- এবার আমি সত্যই বাধ্য হলাম কাউকে ব্যক্তিগত ভাবে আক্রমণ করতে। উইকিপিডিয়া অবশ্যই পক্ষে বিপক্ষে যুক্তি তর্কের উপর ভিত্তি করে পরিচালিত হয় এটা যিনি বিশ্বাস করেন তার পক্ষে "বেলায়েত মনে করে আমিই ঠিক, আমার কথাই শেষ কথা" এমনটা বলা হতাশাব্যঞ্জক। এতে নিজের দূর্বলতা প্রকাশ পায়। দয়াকরে যুক্তি এবং আলোচনার ভিত্তিতে কথা বলুন। নিজের তৈরি করা খালি নিবন্ধ বাচাঁনোর জন্য ফালতু সেন্টিমেন্ট বাদ দিন। উইকিপিডিয়ায় খালি নিবন্ধ পেয়ে কেউ যদি উইকিপিডিয়া সম্পর্কে ভ্রান্ত ধারণা রাখে এর দায়-দায়িত্ব বর্তাবে সবার উপরে। সেক্ষেত্রে জচ্চুরির করার দায়-দায়িত্ব সবার কাধে নিতে হবে। অর্ণব ভাই আপনার একার কাধে যেন নিতে না হয় তাই নিবন্ধগুলো মুছে ফেলছি।
- আমি আগের বারের আলোচনার পর থেকে ইতিমধ্যে বেশ কিছু খলি নিবন্ধ মুছেছি। তাতে উইকিপিডিয়ার কি হয়েছে? মুছে ফেলা নিবন্ধ নতুন করে তৈরি হয়েছে? তাতে উইকিপিডিয়ার মান কতটুকু কমেছে? এতে কার কার সম্পাদনার সংখ্যা কমেছে? উইকিপিডিয়ার নিবন্ধের সংখ্যা কত কমেছে? এগুলো চিন্তা করুন।
- আমি আবারও অনুরোধ করছি আবেগের কথা বাদ দিয়ে যুক্তির ভিত্তিতে আলোচনা করুন। আর নিবন্ধ যথাযথ কারণ সহই মুছে ফেলা হবে তা যার তৈরি করা খালি নিবন্ধই হোক না কেন। খালি নিবন্ধ উইকিপিডিয়া মান বাড়ায় বরং নষ্ট করে। যারা খালি নিবন্ধকে উইকিপিডিয়াতে রাখতে চান তারা নিবন্ধগুলোকে স্টাব পর্যায়ে নিয়ে যেতে পারেন, তাতে এমন বাজে ভাষার আলোচনার প্রয়োজন হবে না।--বেলায়েত (আলাপ | অবদান) ০২:০৮, ৭ এপ্রিল ২০০৮ (UTC)
অর্ণবের বক্তব্যের সাথে দ্বিমত পোষণ করছি নিম্নলিখিত কারণে -
- ইংরেজি উইকি বা অন্য উইকির অপর্যাপ্ত বিষয় সম্বলিত নিবন্ধের কথা বলছেন। কিন্তু ১০০টি রাগের উপরে নিবন্ধ, বা অসংখ্য "অমুক দেশের তমুক" ধাঁচের নিবন্ধের সাথে ইংরেজি/অন্য উইকির "অপর্যাপ্ত বিষয় সম্বলিত" নিবন্ধগুলোর সুস্পষ্ট পার্থক্য আছে, এখানে রাগ ও অন্য আলোচ্য ভুক্তিগুলোতে আদৌ কোনো কিছুই নেই। ন্যাভিগেশন টেম্পলেট কোনো বিষয়বস্তু না। একটি শব্দও না থাকা ভুক্তির সাথে অন্যান্য উইকির স্টাব-আকার নিবন্ধের তুলনা করতে পারেন না কোনো ভাবেই।
- ইংরেজি উইকির বাংলাদেশ-বিষয়ক নিবন্ধ গুলো কীভাবে শুরু হয়েছিলো, তা অবশ্যই আমার মনে আছে। কখনোই কোনো নিবন্ধে কেবল একটি ন্যাভিগেশন টেম্পলেট দিয়ে এবং আর কোনো বাক্য/শব্দ/ছক না দিয়ে কিছু শুরু করা হয়নি।
- মূল সমস্যাটা হলো অর্ণবের হাতে তৈরী করা টেম্পলেট সর্বস্ব হাজার কয়েক ভুক্তি। এগুলো কয়েক বছর আগে তিনি তৈরী করেছেন। এর মধ্যে কয়েকটিতে ইদানিং কিছু কন্টেন্ট যোগ করা হয়েছে, কিন্তু প্রায় ৮০-৯০% এহেন টেম্পলেটসর্বস্ব ভুক্তি এখনো একই অবস্থায় পড়ে আছে। একটি বাক্যও যদি ভুক্তি গুলোতে যোগ করা হতো, তাহলে আমি এই বিষয়ে আর কিছু বলতাম না, কিন্তু একটি বাক্য, একটি শব্দও যোগ না করে হাজার হাজার খালি ভুক্তি তৈরীর সপক্ষে কোনো যুক্তি কি অর্ণব দেখাতে পারবেন? উপরে বলা হচ্ছে, "পরে কেউ কিছু লেখার থাকলে লিখতে পারবেন, সেজন্য placeholder"। এই বিষয়ে খুব সহজ সমাধান হলো, ন্যাভিগেশন টেম্পলেটটি তৈরী করে রেখে দেয়া, আর যে গুটি কয়েক নিবন্ধ সেই সিরিজে তৈরী করা হয়েছে, তাতে টেম্পলেটটি যুক্ত করা। এশিয়ার জাতীয় পতাকা সিরিজে এই পদ্ধতি আমি অবলম্বন করেছি। শুরুতে ন্যাভিগেশন টেম্পলেটে অনেক রেড লিংক ছিলো, কিন্তু তা দেখেই বোঝা যাচ্ছিলো কি কি নিবন্ধ শুরু করা বাকি আছে। যে যখন যে নিবন্ধ শুরু করতে পেরেছেন, ঐ টেম্পলেটের রেডলিংকে ক্লিক করে সহজেই করা গেছে। আর টেম্পলেটে ঐ বিষয়ের ভুক্তির নামটি আছে বিধায় "গুগলে করে পাওয়া যাবে" সেই ব্যাপারটাও খাটছে।
- পরিশেষে, ভোটের সংখ্যা দিয়ে উইকিপিডিয়া চলেনা, চলে যৌক্তিক আলোচনায় ঐকমত্য দিয়ে। :)
কাজেই অর্ণবকে আহবান জানাই, অচিরেই তাঁর শুরু করা এরকম টেম্পলেট সর্বস্ব ভুক্তি গুলোতে অন্তত একটি বাক্য হলেও যোগ করুন, নতুবা টেম্পলেটটি বহাল রেখে খালি ভুক্তিগুলো আপাতত অপসারণ করুন। টেম্পলেটে লিংক তো থেকেই যাচ্ছে, ঐ বিষয়ে কিছু যোগ করার থাকলে কেউ সেই লিংকে ক্লিক করেই কাজ শুরু করতে পারছে। আর বিষয়ভিত্তিক সিরিজে কোন কোন নিবন্ধের কাজ বাকি, তা টেম্পলেটের রেড লিংক দেখেই বোঝা যাবে। ধন্যবাদ। --রাগিব (আলাপ | অবদান) ০২:৫৪, ৭ এপ্রিল ২০০৮ (UTC)
রাগিব, আমার মনে হয় না নিবন্ধগুলি এভাবে মুছে ফেলার ব্যাপারে আপনি ও বেলায়েত ছাড়া আর কারও মধ্যে ঐকমত্য আছে। ঠিক কি না? সেক্ষেত্রে বলতে হবে বেলায়েত ঐকমত্যের তোয়াক্কা না করেই নিবন্ধগুলি মুছে যাচ্ছেন। আপনি যেভাবে বেলায়াতকে সমর্থন দিয়ে যাচ্ছেন, তাতে এরকম ধরে নেওয়াটাও অস্বাভাবিক না যে বেলায়েত আপনার প্রক্সি হিসেবে কাজ করছে বা আপনারা একজোট হয়ে কাজটা করছেন। আমি এইসব মোছামুছির আমলাতান্ত্রিক রাজনীতিতে আগ্রহী নই। আমার লক্ষ্য উইকিপিডিয়াতে ভাল নিবন্ধ যোগ করা। টেম্পলেট দিয়ে তৈরি করা নিবন্ধগুলিতে বিষয়বস্তু যোগ করার ব্যাপারে আমার কথা বছরখানেক আগেও যা বলেছি, এখনও তা-ই বলব। এগুলি মুছে ফেলার পেছনে আমি একমত নই। বেশ কিছু নিবন্ধে আমি ইতিমধ্যেই কন্টেট যোগ করেছি এবং নিয়মিতই করে যাচ্ছি। অন্য যে কারও চেয়ে এ কাজটা আমিই সবচেয়ে consistently করেছি এবং করে যাচ্ছি। আমার সম্পাদনার ইতিহাসে যে কেউ সেটা দেখতে পারবেন। আমাকে এতদিন পরে ঢাক ঢোল পিটিয়ে "আহ্বান" জানানোর কোন কারণ দেখতে পাচ্ছি না। --অর্ণব (আলাপ | অবদান) ০৩:২১, ৭ এপ্রিল ২০০৮ (UTC)
- "আপনি যেভাবে বেলায়াতকে সমর্থন দিয়ে যাচ্ছেন, তাতে এরকম ধরে নেওয়াটাও অস্বাভাবিক না যে বেলায়েত আপনার প্রক্সি হিসেবে কাজ করছে বা আপনারা একজোট হয়ে কাজটা করছেন।" - আন্দাজে এবং কল্পনাপ্রসূত এই কথাটা ব্যক্তিগত আক্রমণের পর্যায়ে পড়ে গেলো। টেম্পলেটভিত্তিক খালি নিবন্ধের ব্যাপারে আমার বক্তব্য গত মোটামুটি বছর দুয়েক ধরে একই রয়েছে, এবং উপরে তাই পুনর্ব্যক্ত করেছি। আপনি কন্টেন্ট যোগ করার সময়ে টেম্পলেটের রেড লিংকে ক্লিক করেই তো করতে পারেন, এজন্য বছর কয়েক ধরে খালি ভুক্তি করে রাখার দরকারটা কী, ব্যাখ্যা তো আর দিলেন না।
- ইংরেজি উইকিপিডিয়াতে খালি নিবন্ধ রীতিমত স্পিডি ডিলিশন ক্রাইটেরিয়ার অধীনে সাথে সাথে মুছে ফেলা হয়। আপনার তৈরী করা এই ভুক্তিগুলোকে বছর দুয়েক সময় দেয়ার পরেও সেগুলো খালিই রয়ে গেছে, এবং আপনি ছাড়া আর কেউ তাতে কিছু যোগ করেছে বলে মনে পড়ছে না। সেই ক্ষেত্রে আপনার ব্যক্তিগত কর্মতালিকাকে নিজের ইউজার পেইজের সাব পেইজ হিসাবে রেখে দিতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। কিন্তু মূল নেমস্পেসে একটি বাক্য বা শব্দবিহীন ভুক্তি রাখার যুক্তি আপনি এখনো দেখাতে পারেননি। অন্য সবার চেয়ে কনসিস্টেন্ট ভাবে আপনিই এই ভুক্তিগুলোর উন্নতি করছেন, মানতে আমার সমস্যা নেই, কিন্তু "কেবলমাত্র" আপনিই করছেন, তাই দেখতে পাচ্ছি। যেই premise নিয়ে ভুক্তি গুলো বছর দুয়েক দেড়েক আগে তৈরী করা হয়েছিলো, এখনো ভুক্তিগুলো একই অবস্থায় রয়ে যাওয়াতে সেই premise এর ভ্রান্ত দিকটিই চোখে পড়ছে।
- উপরে আমি যেই সমাধানটি দিয়েছি, একটু আবার দেখুন। টেম্পলেট থাকতে সমস্যা নেই। "ভবিষ্যতে কোনো না কোনো সময় যোগ হবে" - সেই ক্ষেত্রে যখন যোগ কেউ করবে, টেম্পলেটের রেড লিংকে ক্লিক করেই করতে পারে। কি কি ভুক্তি এভাবে "ভবিষ্যতে যোগ করতে হবে" তাও টেম্পলেটের রেড লিংক দেখেই বোঝা যাবে।
- আর আপনার খালি ভুক্তি রাখা উচিত কুযুক্তি যদি মানতে হয়, তাহলে random বিভিন্ন শব্দ দিয়ে আমরা এখনই লাখ কয়েক ভুক্তি তৈরী করে রাখবো না কেনো? বছর দশেক বিশেক পরে কেউ না কেউ নিশ্চয়ই সেগুলোকে লিখবে? এই কথা মানলে বলুন, কয়েক দিনেই ইংরেজি উইকিপিডিয়ার সমান সংখ্যক খালি ভুক্তি তৈরী করে রেখে দেয়া যাবে। আমিও হয়তো consistently আগামী এক যুগ ধরে ঐ খালি ভুক্তিগুলোতে কন্টেন্ট যোগ করার কাজটা করবো এবং নিয়মিত ভাবেই করবো :) --রাগিব (আলাপ | অবদান) ০৩:৪৫, ৭ এপ্রিল ২০০৮ (UTC)
বেলায়েত, আমি আবেগের বা সেন্টিমেন্টের কোন কথা বলছি না। অন্যেরাও বলেছেন এবং আপনি নিশ্চয়ই পড়েছেন, যে টেম্পলেট দিয়ে তৈরি করা হলেও এগুলি তৈরি করতে একটা ন্যূনতম শ্রম দিতে হয়েছে। এগুলি সবগুলিতেই ভবিষ্যতে বিষয়বস্তু যোগ হবে। অনেকগুলিতেই ইতিমধ্যে হয়েওছে। এর মধ্যে আমার অবদান কতটুকু, আমার সম্পাদনা ইতিহাসেই সেটা দেখতে পাওয়া যাবে। আপনি মুছে ফেলতে পারলে আপনার নিজের সময় ও শ্রম অহেতুক নষ্ট হবে। এবং আমি যে ন্যূনতম শ্রম দিয়ে নিবন্ধগুলি তৈরি করেছিলাম, তাও নষ্ট হবে। আমার মতে, এবং অন্য অনেকের কথা থেকেও যা বোঝা যাচ্ছে, এটা এক ধরনের ধ্বংসাত্মক প্রবণতা ও কাজ বাড়ানোর কাজ ছাড়া আর কিছুই নয়। আর কন্টেন্ট যোগ করে উইকিপিডিয়ার মান বৃদ্ধির কাজ এই উইকিপিডিয়াতে কে সবচেয়ে বেশি করেছে, তার হিসেব নিলে আমার নাম সবচেয়ে উপরের দিকেই আসবে। আমি আশা করি আপনি ব্যাপারটা বুঝতে পেরেছেন এবং এসব মোছামুছি থেকে বিরত হবেন। --অর্ণব (আলাপ | অবদান) ০৩:২১, ৭ এপ্রিল ২০০৮ (UTC)
- টেম্পলেট দিয়ে তৈরী করতে ন্যুনতম শ্রম হয়েছে, তাই সেই বোকামী বছরের পর বছর ধরে চালু রাখতে হবে, এটা আদৌ কোনো যুক্তি হলোনা। আপনি ঘন্টা খানেক ক্লিক করে যা করেছেন, একটা বট স্ক্রিপ্ট কয়েক মিনিটেই সেটা করে দিতে পারে, তাই বলে "শ্রম নষ্ট" হচ্ছে, "শ্রম দিয়েছি, তাই ভুল সিদ্ধান্ত" অব্যাহত রাখতে হবে, এটা কোনো যুক্তি হতে পারে না। --রাগিব (আলাপ | অবদান) ০৩:৪৫, ৭ এপ্রিল ২০০৮ (UTC)
আপনি ও বেলায়েত আমার এবং অন্যদের কথা মানতে না চাইলে কিছু করার নেই। মনে হচ্ছে আপনি আগে থেকেই এ ব্যাপারে সিদ্ধান্ত নিয়ে বসে আছেন। এ ধরনের লোকের সাথে যুক্তি-তর্ক করে সময় নষ্ট করার কোন মানে হয় না। আমি আবারও শেষবারের মত অনুরোধ করব এটা না করতে। --অর্ণব (আলাপ | অবদান) ০৪:০৪, ৭ এপ্রিল ২০০৮ (UTC)
- আপনার সাথে কোনো আলোচনা করার সময়ে আমারও একই কথা মনে হয়, সময় নষ্ট করছি। আপনি ২ বছর আগে অবিবেচনাপ্রসূত ভাবে সময় ব্যয় করে অজস্র খালি ভুক্তি তৈরী করেছেন। সেটার ব্যাপারে আপনাকে অনেক যুক্তি দিয়ে বোঝানোর চেষ্টা বছর খানেক ধরে করা হচ্ছে। তার পরেও আপনি "খালি ভুক্তিতে টেম্পলেটটা বসাতে কষ্ট হয়েছে" এই যুক্তি ছাড়া আর কোনো যুক্তি দেখাতে পারেননি। আপনার মত মানতে গেলে নাম সর্বস্ব-কন্টেন্ট বিহীন ভুক্তি বানানোর লাইসেন্স দিয়ে দেয়া হয় সবাইকে, সেটা আপনি বুঝতে পারছেন না, আমি তা বিশ্বাস করি না। দুই বছর আগে ব্যয় করা আপনার কয়েক ঘন্টার পন্ডশ্রম কেনো বছরের পর বছর ধরে চালু রাখতে হবে, আপনার উপরের অনেক মন্তব্য পড়েও সেটার যৌক্তিকতা দেখতে পাচ্ছি না। এই ক্ষেত্রে আমার "সিদ্ধান্ত নিয়ে রাখা"র কিছু নেই ... সিদ্ধান্ত আপনিই নিয়েছেন যে, উপরে করা প্রশ্ন ও সমাধানের প্রস্তাবনা আপনি মানবেন না।
- খোলাসা করে এবং সুনির্দিষ্টভাবে আমি আমার পয়েন্টগুলো তুলে ধরছি -
-
- একটি বাক্য বা একটি শব্দও যদি বিষয়বস্তু হিসাবে এখন যোগ করতে না পারেন, তাহলে টেম্পলেটে রেড লিংক হিসাবে ভুক্তিগুলোকে রাখার যে প্রস্তাবনা উপরে দুই বার রেখেছি, তাতে সমস্যা কোথায়?
- ভুক্তি গুগল সার্চে আসবে, বা অনাগত ভবিষ্যতে কেউ না কেউ তো লিখবেই, আপনার এই যুক্তি অনুসারে আমি যদি আগামী দুই দিনে দুই লাখ খালি ভুক্তি বট দিয়ে তৈরী করি, তাহলে তাতে আপনি আপত্তি করবেন কি? আমি কিন্তু আগামী ২০ বছরের মধ্যে ঐ ভুক্তিগুলোতে কিছু যোগ করার আশ্বাস দিবো এখনই। এর প্রেক্ষিতে কি দুই লাখ নাম সর্বস্ব ভুক্তি তৈরীর প্রজেক্টে আপনার আপত্তি থাকবে?
- আমার ধরণের লোকের সাথে যুক্তি তর্ক করে সময় নষ্ট না করে কেবল এই দুটো প্রশ্নের জবাব দিন। নতুবা অবিলম্বে আপনার হাজার কয়েক টেম্পলেট ভুক্তিকে ইউজার নেমস্পেসে সরিয়ে ফেলুন। যখন আপনি একটি শব্দও যোগ করতে পারবেন, তখন খুব সহজেই সেগুলো মূল নেমস্পেসে সরিয়ে আনা যাবে। --রাগিব (আলাপ | অবদান) ০৪:১৬, ৭ এপ্রিল ২০০৮ (UTC)
এ ব্যাপারে আর কোন কথা বলে সময় নষ্ট করার রুচি বোধ করছি না। দুঃখিত। --অর্ণব (আলাপ | অবদান) ০৪:৫৮, ৭ এপ্রিল ২০০৮ (UTC)
- ধন্যবাদ। অরুচিতে না ভোগাই ভালো :)। টেম্পলেটগুলোকে বহাল রেখে খালি ভুক্তিগুলো সরানোর কাজ সময় পেলেই শুরু করবো, কেননা এই ধরণের খালি ভুক্তি রাখার যুক্তি এই আলোচনাতে বের হলোনা। অবশ্য আপনি যদি এর মধ্যে কিছু ভুক্তিতে কিছু যোগ করতে পারেন, তাহলে সেই ভুক্তিগুলোর কথা আলাদা। আর যখন কন্টেন্ট আসবে তখন নিবন্ধ সৃষ্টি হয়ে তাতে লেখা যোগ হবে, এতে তো সমস্যা নেই, টেম্পলেটের রেড লিংক তো থাকবেই। --রাগিব (আলাপ | অবদান) ০৫:১৪, ৭ এপ্রিল ২০০৮ (UTC)
- কিসের জন্য ধন্যবাদ দিচ্ছেন বুঝলাম না। নিবন্ধগুলি না মোছার পক্ষে বিভিন্ন যুক্তি দেয়া হয়েছে। আমি এবং আরও অনেকেই একমত নয়। এই নিবন্ধগুলিকে অযথা মুছে ফেলার ব্যাপারেও কোন সিদ্ধান্ত এই আলোচনায় হয়নি। আপনি বা বেলায়েত মুছলে সেটা অন্যদের মত উপেক্ষা করেই করবেন। আপনি বোকার মত নিজের সময় নষ্ট করে এতগুলি নিবন্ধ মুছতে চাইলে বা ব্যবহারকারী নেমস্পেসে সরাতে চাইলে সেটা আপনার ব্যাপার। আমার মতে নিবন্ধগুলিতে দুই-এক লাইন যোগ করা অনেক বেশি সহজ, গঠনমূলক এবং একই সময় লাগবে; যেটা আমি করছি। --অর্ণব (আলাপ | অবদান) ০৫:৪৫, ৭ এপ্রিল ২০০৮ (UTC)
- ধন্যবাদ আবারও অর্ণব ভাইকে, অবশেষে তিনি শিরোনাম দিয়ে তারই তৈরি করা খালি নিবন্ধগুলোতে কিছু একটা যোগ করার মনস্থির করেছেন। আমাদের জ্ঞানে এবং সাধ্যে যতটুকু কুলোয় আমরা সাহায্য করার চেষ্টা করবো।--বেলায়েত (আলাপ | অবদান) ০৬:৪৩, ৭ এপ্রিল ২০০৮ (UTC)
- মন্তব্যটা চোখ এড়িয়ে গিয়েছিল। বেলায়েতের বিবরণ ভুল । আমি আই আলোচনার প্রেক্ষিতে "অবশেষে" কোন "মনস্থির" করিনি। প্রথম থেকেই ধীরে ধীরে, বিগত দুই বছর ধরে, নিবন্ধগুলিতে কিছু না কিছু যোগ করে আসছি। লগ থেকেই বোঝা যাবে। এত নাটুকেপনার কোন দরকার নেই। --অর্ণব (আলাপ | অবদান) ২৩:৪৮, ২২ এপ্রিল ২০০৮ (UTC)
আমার মনে হয় বেলায়েত বেশ কিছু গুরুত্বপূর্ণ নিবন্ধ মুছে ফেলেছেন যেগুলোতে কয়েক লাইন যোগ করা যেতো। আমিও খালি নিবন্ধ রাখার পক্ষপাতি নই। কিন্তু মুছে ফেলার পরিবর্তে ইংরেজি উইকি থেকে কয়েক লাইন যোগ করে দেয়ার পক্ষপাতি। একটু কষ্ট হলেও এটাই করা উচিত। -- মুহাম্মদ ১৬:২৯, ৭ এপ্রিল ২০০৮ (UTC)
- "আমিও খালি নিবন্ধ রাখার পক্ষপাতি নই।" দুই ধরণের কথা হয়ে গেল না!!! সকালে কি লিখেছেন উপরে একটু দেখে নিন দয়া করে। মনে কেন হবে, আপনি দেখে তো নিতেই পারেন কি কি তথাকথিত গুরুত্বপূর্ণ নিবন্ধ বেলায়েত মুছে ফেলেছে। আপনার তো সে অধিকার আছে। দেখুন, রিট্রিভ করুন আর কয়েক লাইন করে যোগ করে দিন। যেটা করা উচিত সেটাই করুন। বাধাঁ দিল কে?--বেলায়েত (আলাপ | অবদান) ১৬:৩৭, ৭ এপ্রিল ২০০৮ (UTC)
- হ্যা, কথা দুই ধরণের। আমি মত বদলিয়েছি। আমি যেটা বলতে চাচ্ছিলাম তা হল, আপনি মুছে ফেলার দায়িত্ব না নিয়ে খালি নিবন্ধগুলোতে এক দুই লাইন যোগ করার দায়িত্ব নিন। এটা বেশী গঠনমূলক। -- মুহাম্মদ ১৯:২০, ৭ এপ্রিল ২০০৮ (UTC)
-
-
- নিজের দায়িত্ব ঠিক রেখে তবেই না অন্যের দায়িত্বের হিসেব নিতে হয়। নিজে দায়িত্ব পালন করলে তবেই না অন্যকে দায়িত্ব শেখানো যায়। ভাই রে এমন স্পর্শকাতর ব্যপার নিয়ে মন্তব্য কইরেন না। পাছে কিন্তু জবাব দিতে পারবেন না।
-
-
- হুট করে একটা মন্তব্য করে ফেলেন কিন্তু সেটা শেষ করার মত জবাব আপনার কাছে নেই। যে লাইনটি দিয়ে শুরু করলেন দয়াকরে সেটা নিয়ে কোন জবাব থাকলে বলুন। লাইনটা আবার আমি তুলে দিলাম, "আমার মনে হয় বেলায়েত বেশ কিছু গুরুত্বপূর্ণ নিবন্ধ মুছে ফেলেছেন যেগুলোতে কয়েক লাইন যোগ করা যেতো।" খোলা আলোচনা আর দায়িত্বের হিসেব আমি IRC তে দিতে প্রস্তুত। চলে আসুন।--বেলায়েত (আলাপ | অবদান) ০২:৫৩, ৮ এপ্রিল ২০০৮ (UTC)
- সকালেও বলেছি, এ ধরণের অবস্থায় আরও বিস্তারিত আলোচনা করতে বা করার জন্য বাংলা উইকিপিডিয়ার জন্য আলদা IRC চ্যানেল আছে। একটি নির্দিষ্ট সময় সূচী ঘোষণা করে আলোচনা করা যেতে পারে। আলোচনায় অন্যদেরও আমন্ত্রণ জানানো যেতে পারে।--বেলায়েত (আলাপ | অবদান) ১৬:৪৩, ৭ এপ্রিল ২০০৮ (UTC)
http://www.somewhereinblog.net/blog/localtalkblog/28769415- এর এই ব্লগ ভুক্তির মন্তব্য সেকশনে রাগিব লিখেছেন: "ওয়ামি এবং অর্ণব জাহীন বাংলা উইকিপিডিয়ার প্রথম দিকে (২০০৪-২০০৫) প্রশাসকের দায়িত্ব পান, যখন বাংলা উইকিপিডিয়াতে আদৌ কোনো নিবন্ধ ছিলো না।"
এখানে একটু পরিস্কার হয়ে নেওয়া ভাল। লগ থেকে দেখা যাচ্ছে ওয়ামি ২০০৪ সালের এপ্রিলের শেষ দিকে এখানে লেখা শুরু করেন। তার আগেও হয়ত অন্য নামে বা বেনামে লিখে থাকবেন। আমি যখন ২০০৪-এর দ্বিতীয়ার্ধে বাংলা উইকিতে আসি (প্রথমে বেনামে লিখতাম), তখন এখানে বাংলাদেশ, শেখ হাসিনা, খালেদা জিয়া, শেখ মুজিব, রবীন্দ্রনাথ, এরকম আরও ১০-১২টা মাঝারি আকারের নিবন্ধ লেখা ছিল। তবে আলোচনা সভার পুরনো লগ পড়লে বোঝা যাবে (যেগুলি আমি তখন লাইভ পড়েছি), যে বাংলা উইকির অবস্থা ছিল volatile, সার্ভার থেকে অনেক সময় অকারণে পাতা মুছে যেত, বা হয়ত ভ্যান্ডালরা মুছে দিত। ওয়ামি ছাড়া মনে হয় আর কেউ কিছু লেখেননি।
২০০৫-এর জানুয়ারি থেকে আমি আরও বেশি করে আসতে শুরু করি। কিন্তু তখন অভ্র, ওয়েবভিত্তিক সহজ বাংলা সমাধান --- এসব কিছু সহজলভ্য ছিল না। উইস্কনসিনের দ্বৈপায়নের একটা ওয়েব ভিত্তিক ফোনেটিক ট্রান্সলিটারেটার ছিল, যেটা মোটেও বেশি পরিমাণে বাংলা লেখ |