ইয়োহান সেবাস্টিয়ান বাখ

ইয়োহান সেবাস্টিয়ান বাখ
বাখের প্রতিকৃতি: এলিয়াস গটলিপ হাউসমান, ১৭৪৮
জন্ম ২১শে মার্চ (পু. প.), ১৬৮৫
আইজেনাখ, টুরিঙিয়া, জার্মানি
মৃত্যু জুলাই ২৮ (ন. প.), ১৭৫০
লাইপ্‌ৎসিশ, সাক্সোনি, জার্মানি

ইয়োহান সেবাস্টিয়ান বাখ (জার্মান ভাষায় Johann Sebastian Bach য়োহান্ জ়েবাস্টিয়ান্ বাখ়্ আ-ধ্ব-ব [ˈjoːhan zəˈbastjan ˈbax]) (মার্চ ২১, ১৬৮৫ পু. প. – জুলাই ২৮, ১৭৫০ ন. প.) একজন জার্মান সুরকার ও অর্গানবাদক। তাঁর কাজের পরিমাণ বিপুল। কয়ার, অর্কেস্ট্রা ও একক বাদনের জন্য লেখা তাঁর ধর্মীয় ও ধর্মনিরপেক্ষ সঙ্গীতকর্ম বারোক পর্বের বিভিন্ন সাঙ্গীতিক ধারাকে একত্রিত করে ও পূর্ণতা প্রদান করে। বাখ কোন নতুন ধরনের সঙ্গীত উদ্ভাবন করেননি। তবে তিনি কাউন্টারপয়েন্ট, ছোট থেকে বড় স্কেলে সুনিয়ন্ত্রিত প্রগমন, ইতালি ও ফ্রান্সের সঙ্গীত থেকে ঋণ করা ছন্দ ও টেক্সচারের প্রয়োগ, ইত্যাদি কৌশল ব্যবহার করে তাঁর সমকালীন জার্মান সঙ্গীতকে ঋদ্ধ করেন। তিনি সর্বকালের অন্যতম সেরা সুরকার হিসেবে খ্যাত।

জীবিত অবস্থায় একজন দক্ষ অর্গানবাদক হিসেবে প্রচুর খ্যাতি লাভ করলেও সুরকার হিসেবে বাখ তেমন পরিচিতি পান নি। বাখের সমসাময়িক অন্যান্য সুরকাররা বারোক ঘরানার গঠন ও "কনট্র্যাপচুয়াল" ধরনের সঙ্গীতের প্রতি তাঁর অনুরাগকে সেকেলে মনে করতেন‌- বিশেষ করে তাঁর সঙ্গীতজীবনের শেষের দিকে, যখন মূলধারার সঙ্গীত ক্রমশ "রকোকো", ও আরও পরবর্তীতে ধ্রুপদী, রুপ গ্রহন করতে থাকে। বাখের সঙ্গীত সম্পর্কে সঙ্গীতজ্ঞদের সত্যিকারের আগ্রহ দেখা যায় ১৯ শতকের প্রথম দিকে; অন্যদের হাতে তাঁর সঙ্গীতের চর্চাও শুরু হয় এ সময়েই ।

বাখের সঙ্গীতকর্ম চিন্তার গভীরতা, কৌশলগত দক্ষতা ও শৈল্পিক সৌন্দর্যের জন্য বিখ্যাত। নিচে Christmas Oratorio থেকে নেয়া কোরাস Ehre sei Gott in der Höhe শুনুন। এটি বাখ ১৭৩৪-এ রচনা করেন।


[সম্পাদনা] জীবনী

[সম্পাদনা] শৈশব

সেইন্ট জর্জেস চার্চ এর অর্গানবাদক ইয়োহান অ্যামব্রোসিয়াস বাখ এবং মারিয়া এলিজাবেথা বাখ এর সবচেয়ে ছোট ছেলে ইয়োহান সেবাস্টিয়ান বাখ জার্মানীর টুরিঙ্গিয়া প্রদেশের আইজেনাখ শহরে জন্মগ্রহন করেন। বাবার হাতেই বেহালা এবং হারপসিকর্ড এ সেবাস্টিয়ান বাখের হাতে খড়ি হয়। বাখের চাচারা সবাই ছিলেন পেশাদার সঙ্গীতবিদ; চার্চের অর্গানবাদক, রাজসভার বাজিয়ে, সুরকার হিসেবে নানা জাযগায় কর্মরত ছিলেন তারা। এই চাচাদের মধ্যে বিশেষ খ্যাতিমান একজন, ইয়োহান ক্রিস্টফ বাখ (১৬৪৫‌-১৬৯৩), অর্গানের সাথে সেবাস্টিয়ান বাখের পরিচয় করান। সঙ্গীত বিষয়ে নিজের পরিবারের অর্জন নিয়ে বেশ গর্ব ছিলো বাখের, যার বহিঃপ্রকাশ ১৭৩৫ সালে তাঁর নিজের হাতে করা "বাখ সঙ্গীত পরিবারের উৎস" নামক বংশপঞ্জিকার খসড়া।

এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সমৃদ্ধ করতে পারেন


system wymiany linków system wymiany linków wymiana linkami SEO Tools tanie kredyty gotówkowe kreatyna Plaza 3 star hotel Los Angeles krynica noclegi Sejm Tyk